Monday, June 29, 2026

আশাশুনি সদর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট ঘোষণা

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি সদর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজে ঘোষণা করা হয়েছে। আজ ২৮ জুন ২০২৬ রোজ রবিবার বেলা ১১ টায় ইউনিয়ন পরিষদ হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ওয়াটার এইড ও সুইসকন্টাক্ট এর অর্থায়নে রূপান্তরের সহযোগিতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, প্যানেল চেয়ারম্যান মোঃ শরিতুল্লাহ। বাজেট ঘোষণা করেন, ইউপির প্রশাসনিক কর্মকর্তা প্রভাষ কুমার মন্ডল। প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন, আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ (অবঃ) আলহাজ্ব রুহুল আমিন। ইউপি সদস্য শাহিনুর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাজার কমিটির সভাপতি জাকির হোসেন প্রিন্স, ইয়াহিয়া ইকবাল, উপজেলা নাগরিক সমাজের সভাপতি জি এম মুজিবুর রহমান, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আকাশ হোসেন, বিল্লাল হোসেন, হাফেজ বাকী ডঙবিল্লাহ, মেম্বার তারিকুল আওয়াল, তারক চন্দ্র মন্ডল, শাহিনুর আলম, আঃ সালাম, তপন সরকার, সিরাজুল ইসলাম, সমাজ সেবক মোশাররফ হোসেন, বাপ্পী, কলেজ ছাত্রদলের সেক্রেটারী সেলিম রেজা প্রমুখ। অনুষ্ঠানে ২০২৬-২৭ অর্থ বছরের ২ কোটি ৪১ লক্ষ ৮৪ হাজার ২০০ টাকার বাজেট এবং ২০২৫-২৬ অর্থ বছরের ৩ কোটি ১০ লক্ষ ২৯ হাজার ২০০ টাকার সম্পুরক বাজেট ঘোষণা করা হয়। যার মধ্যে উল্লেখযোগ্য শিক্ষা খাতে ২ লক্ষ ৫০ হাজার টাকা, কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় ৭ লক্ষ টাকা, স্যানিটেশন ও জনস্বাস্থ্য খাতে ৭০ হাজার টাকা, শিশুদের শিক্ষা স্বাস্থ্য নিরাপত্তা ইত্যাদি ও প্রতিবন্ধী কল্যাণ খাতে ১ লক্ষ টাকা, দুর্যোগ ব্যবস্থাপনা ৪ লক্ষ ২০ হাজার টাকা, হাটবাজার উন্নয়ন ৩ লক্ষ ৫০ হাজার টাকা, সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা খাতে ৪ লক্ষ ১ হাজার ৬৯০ টাকা ব্যয় বরাদ্দ ধরা হয়েছে।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article