Friday, July 3, 2026

সনাতনী ভাইদের অবদান ভোলার নয়-এমপি লবি

Must read

 

সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : খুলনা -৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলি আসগার লবি এমপি ডুমুরিয়ায় সনাতনীদের উদ্দেশ্যে বলেন- আমি আপনাদের কাছে ঋণী। আজ আমি প্রধান অতিথি ও সংসদ সদস্য হতে পেরেছি আপনাদের জন্য। আপনারা সনাতনীরা ভোট দিয়েছিলেন বলেই আমি এমপি। এ ঋণ আমি কোন দিন ভুলবো না। সারাজীবন আপনাদের পাশে থেকে কাজ করতে চাই। আমার সঙ্গে মন খুলে কথা বলবেন। সনাতনী হিসেবে নিজেকে সংখ্যালঘু মনে করবেন না। একেবারেই বুক ফুলিয়ে চলবেন। কারো রক্ত চক্ষুকে ভয় করবেন না। আমি জানি, হিন্দু অধ্যুষিত এলাকায় এসে অনেকেই প্রভাব দেখায়। কিন্তু আমি বলে গেলাম, এধরনের আচারণ আমার দয়ীয় কেউ, আমার কোন আত্মীয়, এমনকি আমার আপন ভাইও হলে আপনারা তাকে ভয় পাবেন না। একেবারেই উপযুক্ত জবাব দিয়ে দিবেন। এমনি ভাবে উন্নয়ন অগ্রগতি নিয়েও আমার একি কথা। রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির শশ্মান, খেলার মাঠ যা যা দরকার আমাকে জানান। আমি কথা দিচ্ছি, আমি এগুলো করে দিব। আজ ০৩ জুলাই ২০২৬ রোজ শুক্রবার বিকেলে ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের সুন্দরবুনিয়া ব্রীজ সংলগ্ন দূর্গা মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ওয়ার্ড বিএনপি নেতা আবুল কালাম আজাদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি নেতা সরদার আব্দুল মালেক ও গাজী আব্দুল হালিম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাখেন আটলিয়া ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দীন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শ্রমিক দলের খান ইসমাইল হোসেন, ইট ভাটা মালিক সমিতির সভাপতি শাহজাহান জমাদ্দার, বিএনপি নেতা সরদার দৌলত হোসেন, তৌফিকুল ইসলাম, শিশির কুমার মন্ডল, , যুবদল নেতা সরদার বিল্লাল হোসেন, শিক্ষক শংকর মন্ডল, প্রধান শিক্ষক বিধান জোদ্দার, বিষ্ণুপদ মন্ডল, কুমারের মন্ডল, বাসন্তী রানী, আব্দুল শেখ আব্দুল কাদের, বিবেক মন্ডল প্রমুখ। এরপর তিনি মাদারতলা মহানন্দ এফ এম রফিকুল ইসলাম, সুজিত সরদার, বাজার কমিটির (নব নির্বাচিত) উদ্যোগ সংবর্ধনা ও পরিচিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বাজার কমিটির নব নির্বাচিত সভাপতি স্বপন মিস্ত্রী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা শেখ মতিয়ার রহমান বাচ্চু, জিএম মিজানুর রহমান লিটন, আহম্মদ আলী ফকির, শেখ আব্দুল গাফফার, খান আছাদুজ্জামান মিন্টু, আবুল কাশেম মোল্লা, অরুণ গোলদার, ডাঃ আলমগীর হোসেন, রাজীব গোলদার, শেখ জুয়েল, মইন বাগাতি, তরিকুল ইসলাম লাবু, প্রদীপ সানা প্রমুখ।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article