Friday, October 2, 2026

আশাশুনি থানা বাজার জামে মসজিদের আংশিক কমিটি গঠন

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি থানা বাজার জামে মসজিদ পরিচালনা কমিটির আংশিক কমিটি গঠন করা হয়েছে। আজ ০২ অক্টোবর ২০২৬ রোজ শুক্রবার জুম্মা নামাজের পূর্বে এ আংশিক কমিটি গঠন করা হয়।
মসজিদ পরিচারনা কমিটির উপদেষ্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি হিসাবে উপস্থিত থেকে সাব ইন্সপেক্টর — নির্বাচন কার্যক্রম পরিচালনা করেন। উপস্থিত মুসল্লিবৃন্দের প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে সর্ব সম্মত ভাবে কমিটির সভাপতি পুনঃ নির্বাচিত হয়েছেন সাবেক সভাপতি মোঃ নূরুল হক খোকন, সেক্রেটারী পুনঃ নির্বাচিত হয়েছেন মোঃ বদরুদ্দোজা সানা। নব নির্বাচিত সভাপতি ও সেক্রেটারী আগামী জুম্মার দিন মুসল্লিদের সম্মতিক্রমে কমিটির অন্য সদস্যদের মনোনীত করবেন বলে সিদ্ধান্ত গৃহীত হয়।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article