Friday, September 11, 2026

ডুমুরিয়ায় নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

Must read

 

সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়ায় নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতা সফল ভাবে সম্পন্নের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১০ সেপ্টেম্বর ২০২৬ রোজ বৃহস্পতিবার সকালে উপজেলার সম্প্রসারিত ভবনের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নিবার্হী অফিসার সবিতা সরকার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ বিশ্বাস, প্রাথমিক শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, সহকারি শিক্ষা অফিসার সৈয়দ আন্তাসীর রহমান, সহকারি শিক্ষা অফিসার সাবিহা আক্তার, সহকারি শিক্ষা অফিসার শারমিনা আফরোজ, সদরের ইউপি চেয়ারম্যান গাজী হুমায়ূন কবির বুলু, শোভনার চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্য, রংপুরের চেয়ারম্যান অধ্যক্ষ সমরেশ মন্ডল, ভান্ডাপাড়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহিউদ্দিন কবিরাজ, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক খান ইসমাইল হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ আমজাদ হোসেন দাদা ভাই, শিক্ষক শফিকুল আলম, মাদ্রাসা সুপার এস এম বায়েজিদ হোসাইন, প্রভাষক লক্ষ্মীকান্ত গাইন, তৈয়েবুর রহমান গাজী, আব্দুস সালাম আল আজাদ, ইউপি সদস্য শেখ শফিকুল ইসলাম, শেখ আবুল কালাম আজাদ প্রমুখ। সভায় কবি নজরুল রচিত গজল, হামনাদ, কবিতা আবৃত্তি, গান, নৃত্য, একক অভিনয়, সংগীতসহ তার জীবনীর উপর আলোচনা করার হবে বলে সিদ্ধান্ত হয়। আর এ অনুষ্ঠানে স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীসহ রাজনৈতিক, সাংস্কৃতিক ও আলোচক ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করবেন বলে জানা গেছে।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article