Wednesday, November 18, 2026

আশাশুনি উপজেলা এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলা এনজিও ফোরামের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৭ নভেম্বর ২০২৬ রোজ মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা এনজিও ফোরামের সহযোগিতায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু।উপজেলা এনজিও ফোরমের সমন্বয়কারী আসাদুল ইসলামের পরিচালনায় সভায় সাতক্ষীরা উন্নয়ন সংস্থা, ইএসডিও এবং রূপান্তর তাদের কার্যক্রমের প্রেজেন্টেশন উপস্থাপন করেন। অন্যদের মধ্যে কারিতাসের ম্যানেজার মিজানুর রহমান খান, ইএসডিও মাসুকুর রহমান, সাসের ওবায়দুর রহমান, রূপান্তরের এমরান হোসেন, ফ্রেন্ডশীপের সাখাওয়াত হোসেন, ব্রেকিং দ্যা সাইলয়ান্সের দীপ রঞ্জন, উত্তরণের মনিরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article