Monday, November 9, 2026

শ্রীউলায় শ্যামাকালী পূজা মন্দির পরিদর্শ ও মতবিনিময় সভায় কাজী আলাউদ্দীন

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে বিভিন্ন শ্যামাকালী পূজা মন্দির পরিদর্শন ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ০৯ নভেম্বর ২০২৬ রোজ সোমবার সন্ধ্যায় স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দের অংশ গ্রহনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
খুলনা মহানগর যুব দলের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও শ্রীউলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রাফিউল ইসলামের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মতবিনিময় ও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি কাজী আলা উদ্দীন। ইউনিয়নের বুড়াখারআটি শ্যামাকালি মন্দির ও বয়ারসিং প্রাইমারী স্কুল সংলগ্ন শ্যামাকালী মন্দির পরিদর্শন ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে সাবেক এমপি কাজী আলাউদ্দীন বক্তব্য রাখেন। সভায় বিশেষ অতিথি হিসাবে আলোচনা রাখেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, চেয়ারম্যান প্রার্থী রাফিউল ইসলাম, ইউনিয়ন বিএনপি সাবেক আহবায়ক রফিকুজ্জামান ছট্টু, ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক আল আমিন ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, আঃ মান্নান, আক্তার হোসেন, ইউনিয়ন যুবদল আহবায়ক শহিদুল ইসলাম, ইউনিয়ন যুবদল সদস্য সচিব মেহদী হাসান রাজু, ইউনিয়ন ছাত্রদল সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক মুয়াব্বাজ, শ্রমিকদল সভাপতি নাঈম হোসেন পিটু, স্বেচ্ছাসেবক দল আহবায়ক আলমগীর হোসেন, ১নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আঃ গফুর, স্বেচ্ছাসেবকগন নেতা আলতাফ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আক্তারুজ্জামান তুহিন, জামাল উদ্দীন সরদার, আলহাজ্ব আঃ ছাত্তার গাজী, মোশাররফ হোসেন ও আলহাজ্ব কহিনুর গাজী প্রমুখ উপস্থিত ছিলেন। বুড়াখারআটি মন্দির কমিটির সভাপতি রনজিৎ কুমার মিস্ত্রী, সেক্রেটারী নিলুৎপল মন্ডল নিলু ও সদস্যবৃন্দ এবং বয়ারসিং মন্দির কমিটির সভাপতি মাইকেল মন্ডল, সেক্রেটারী পিযুষ সরকার ও সদস্যবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে কাজী আলাউদ্দীন বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্মের মানুষের সমান অধিকার নিয়ে বসবাস করার সুযোগ রয়েছে। ধর্ম যার যার, উৎসব সবার—এ চেতনাকে ধারণ করে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে হবে। শ্যামাকালী পূজাসহ সব ধর্মীয় উৎসব যেন শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপিত হয়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে দলমত-ধর্মবর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article