দক্ষিন বাংলা ডেস্ক : আজ ০৯ সেপ্টেম্বর ২০২৬ রোজ বুধবার সকালে সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অসুস্থ তারিকুল হাসানকে দেখতে তার বাসায় যান সাতক্ষীরা জেলা বিএনপির নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক এবং বিএনপির কেন্দ্র প্রকাশনা সম্পাদক ও সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিব, জেলা বিএনপির সভাপতি রহমতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদি প্রমূখ।
