Friday, September 18, 2026

জুনিয়র রাইডার্স ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর ফাইনালে কাটিয়া ফ্যালকন চ্যাম্পিয়ন

Must read

 

সাতক্ষীরা প্রতিনিধি : জুনিয়র রাইডার্স ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ ১৮ সেপ্টেম্বর ২০২৬ রোজ শুক্রবার সাতক্ষীরা শহরের মধ্য কাটিয়া বালিপুকুর মাঠে জুনিয়র রাইডার্স ক্লাবের আয়োজনে ক্লাবের উপদেষ্টা শাহিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান রাসেল।

জুনিয়র রাইডার্স ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর খেলা উদ্বোধক হিসেবে উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার সাবেক ১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কায়ছারুজ্জামান হিমেল।

৫ম বারের মতো ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর ফাইনাল খেলায় অংশগ্রহণ করে কাটিয়া ফ্যালকন বনাম নেক্সট জেনারেশন। ফাইনাল খেলায় নেক্সট জেনারেশন কে হারিয়ে কাটিয়া ফ্যালকন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং রানার্স অফ হওয়ার গৌরব অর্জন করে নেক্সট জেনারেশন। খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় বিজয়ী দলের নয়ন। খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় ক্লাবের কর্মকর্তা সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article