সাতক্ষীরা প্রতিনিধি : বাঁকাল যুব মুসল্লিদের আয়োজনে নবর্নিমিত বাঁকাল শেখপাড়া জামে মসজিদে ১৭ ও ১৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখ শুক্র ও শনিবার ২দিন ব্যাপী ইসলামী কুইজ প্রতিযোগিতা, পুরষ্কার বিতরনী ও সিরাত মাহফিল অনুষ্ঠিত হয়। ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার আলহাজ্ব মোজাম্মেল হক এর সভাপতিত্বে ৮০জন প্রতিযোগী নিয়ে বাদ আসর থেকে ৪-৮, ৯-১১ ও ১২-১৫ বছর বয়সী ছেলে মেয়েদের ইসলামী কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজ প্রতিযোগিতায় বিচারক হিসাবে দায়িত্ব পালন করেন হাফেজ আনোয়ার হোসেন, শেখ জাকির হোসেন, শেখ মারুফ আহম্মেদ, এ্যাড: শেখ জাহিদুর রহমান ও সাইফুল ইসলাম বাবু। ১৮ সেপ্টেম্বর শুক্রবার বাদ মাগরিব থেকে আলহাজ্ব শেখ জাফরুল্লাহ এর সভাপতিত্বে পুরষ্কার বিতরন ও সিরাত মাহফিল অনুষ্ঠিত হয়। পুরষ্কার বিতরনী অনুষ্ঠানের প্রধান অতিথি এবং সিরাত মাহফিলের প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা থানা মসজিদের ইমাম মাওলানা মাহমুদুল হাসান। অনুষ্ঠানে মেয়েদের ২টি গ্রুপ ও ছেলেদের ৩টি গ্রুপে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের আকর্ষনীয় পুরষ্কারসহ অংশগ্রহনকারী সকলকে স্বান্তনা পুরষ্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাফেজ আনোয়ার হোসেন, মাওলানা শাহাদাত হোসাইন, শেখ মোখলেস আলী, রবিউল আক্তার, জাকির হোসেন, মোর্শেদ হোসেন, মারুফ আহম্মেদ, শেখ শাহিনুর রহমান বাবু, মফিজুর রহমান, আরিফুর রহমান উজ্জল, শামীম, আতাহার সায়েম, ফুয়াদ, রিফাত, আজিম, রিয়াজুল সহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাগর ও মোয়াজ্জেম বাবু এবং সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শেখ মোস্তাক আহম্মেদ বাবলু ও মনির হোসেন মানিক।
