Saturday, May 9, 2026

দেবহাটা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আহছানউল্লা ডালিমের ইন্তেকাল, শোকাহত রাজনৈতিক মহল

Must read

 

ইয়াছিন আলী, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : দেবহাটা উপজেলার পারুলিয়ার বাসিন্দা সাবেক ছাত্রনেতা দেবহাটা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আহছানউল্লাহ্ ডালিম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি,,,, রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৪ বছর। স্ত্রী ও ১ ছেলে সন্তানসহ অসংখ্যা আত্মীয়স্বজন, গুনগ্রাহী ও রাজনৈতিক সহযোদ্ধাদের রেখে তিনি মৃত্যুবরন করেন। ০৭ মে ২০২৬ রোজ বৃহস্পতিবার তার নিজ বাসভবনে হ্নদরোগে আক্রান্ত হলে তাকে দ্রুত সখিপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ডালিমের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধী মহলসহ সকলের মধ্যে শোকের ছায়া নেমে আসে। সকল মানুষ ছুটে যান পারুলিয়াস্থ ডালিমের বাড়িতে। ডালিমের শুভাকাঙ্ক্ষীরা জানান, ০৭ মে ২০২৬ রোজ বৃহস্পতিবার সকালে তিনি উপজেলা সদরে যান ব্যক্তিগত কাজের জন্য। কাজ মিটিয়ে তিনি দুপুর ২টার দিকে বাড়ি যান। সেখানে বাড়ির সামনে কাদা হওয়ার তিনি কাদা সরানোর কাজ করার সময় হটাৎ অসুস্থ হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। ডালিমের লাশ বাড়িতে নিয়ে আসলে রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকাবাসী ও সুধীমহল ছুটে যান। ০৭ মে ২০২৬ রোজ বৃহস্পতিবার বাদ এশা মাঝ পারুলিয়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুমের নামাযে জানাজা অনুষ্ঠিত হয়। ডালিমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও তার রুহের মাগফিরাত কামনা করেছেন সাতক্ষীরা জেলা বিএনপি, জেলা যুবদল, দেবহাটা উপজেলা বিএনপি, যুবদলসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article