Saturday, May 9, 2026

দেবহাটায় পুলিশের অভিযানে ভারতীয় রেনু আটক, পরে খালে অবমুক্ত

Must read

 

ইয়াছিন আলী, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : দেবহাটা থানা পুলিশের অভিযানে ভারতীয় রেনু পোনা আটক করা হয়েছে। পরে দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম ও উপজেলা মৎস্য অধিদপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে দেবহাটার বসন্তপুর খালে অবমুক্ত করা হয়েছে। আটককৃত রেনু অবমুক্ত করার সময় সকল ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত সকলকে সতর্ক করেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম। সংশ্লিষ্ট পুলিশ সূত্র মতে, ০৯ মে ২০২৬ রোজ শনিবার রাত ১২টার দিকে থানা পুলিশের একটি টিম বিশেষ অভিযান পরিচালনাকালে ইং ৯ মে রাত ১২টার দিকে দেবহাটা থানাধীন কুলিয়া বাজারে সাতক্ষীরা দধি ঘরের সামনে পুলিশের গাড়ি দেখে অজ্ঞাতনামা মোটরসাইকেল চালক এবং ১জন আরোহী তাদের কাছে থাকা একটি বস্তা উক্ত দধি ঘরের সামনে রাস্তার উপর ফেলে পালিয়ে যায়। পুলিশ স্থানীয় লোকজনের উপস্থিতিতে বস্তা খুলে বস্তা হতে ৫ টি পলিথিন বলে চিংড়ি মাছের রেনু উদ্ধার করে। ধারণা করা হচ্ছে উদ্ধারকৃত প্রতিটি বলে ২০-২৫ হাজার চিংড়ির রেনু রয়েছে। উক্ত রেনুর মূল্য অনুমান ০২ লক্ষ ৭৫ হাজার টাকা হবে জানা গেছে। এবিষয়ে দেবহাটা উপজেলা মৎস্য কর্মকর্তাকে অবহিত করা হয়। পরে পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনায় রাতেই জব্দকৃত রেনু পোনা বসন্তপুর খালে অবমুক্ত করা হয়। এসময় দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম, এসআই নকীব পানু এবং সংগীয় ফোর্সসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ওসি আব্দুল আলিম জানান, কিছু অসাধু ব্যবসায়ী অধিক মুনাফা লাভের আশায় অবৈধ পথে ভারতীয় রেনু পোনা এনে আমাদের দেশীয় হ্যাচারির সুনাম নষ্ট করছে। তাই এই অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত আছে। ওসি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে রেনু পোনাগুলো জব্দ করে পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনায় খালে অবমুক্ত করা হয়েছে। উল্লেখ্য, গত কয়েকদিনে পুলিশের পৃথক পৃথক অভিযানে ২০বল ভারতীয় রেনু পোনা জব্দ করা হয়। পরে সেগুলো ইছামতী নদী ও বসন্তপুর খালে অবমুক্ত করা হয়েছিল।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article