Monday, November 2, 2026

পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

Must read

 

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : “দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার পাইকগাছায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে যুব র‍্যালি, পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা, যুব ঋণের চেক এবং প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
আজ ১ নভেম্বর ২০২৬ রোজ রোববার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর ও মিলনায়তনে এসব কর্মসূচি পালিত হয়।
দিবসের শুরুতে একটি বর্ণাঢ্য যুব র‍্যালি প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে উপজেলা পরিষদ চত্বর ও পুকুরে মাছের পোনা অবমুক্ত ও গাছের চারা রোপণ করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কুতুব উদ্দীন এবং এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, উপজেলা বিএনপির আহবায়ক ডা. আব্দুল মজিদ, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ এবং জেলা জামায়াতে ইসলামীর ইউনিট সদস্য মোমিন উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, পাইকগাছা প্রেসক্লাবের সাধারন সম্পাদক এম মোসলেম উদ্দীন আহম্মেদ, জামায়াত নেতা জিএম বুলবুল আহমেদ, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর মোড়ল, আনসার ভিডিপি প্রশিক্ষক জাকির হোসেন, সাংবাদিক আবুল হাশেম, পূর্ণ চন্দ্র মন্ডল, তামিম রায়হান, সোহেল আহমেদ, যুব সমবায়ী, প্রশিক্ষণার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে যুবকদের স্বাবলম্বী করার লক্ষ্যে প্রধান অতিথি ৭ জন উপকারভোগী যুবকের হাতে মোট ৮ লক্ষ টাকার ঋণের চেক এবং প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণ সনদপত্র তুলে দেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article