Thursday, April 16, 2026

আশাশুনিতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও হাম সচেতনতা কর্মসূচি

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনিতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) এর ফার্মেসি বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও হাম সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে । আজ ১৬ এপ্রিল ২০২৬ রোজ বৃহস্পতিবার উপজেলার দুর্গাপুরে এ কর্মসূচির আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ‘আর্ট অফ লিভিং’ এবং ফার্মেসি বিভাগের ৩২তম ব্যাচের যৌথ আয়োজনে ​ক্যাম্পে স্থানীয় শতাধিক সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়। এছাড়া ক্যাম্পে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা, প্রয়োজনীয় ঔষধ বিতরণ এবং হাম প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন করা হয়। চিকিৎসা সেবা প্রদান করেন আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আল ফাহাদ বিন সাদ। চিকিৎসা সেবায় নিয়োজিত ছিলেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুরশিদুল বারি নিশাত, সাবিহা সুলতানা, সিহাবুল ইসলাম সৈকত, চৈতি হালদার ও সাদিয়া খাতুন। সার্বিক সহযোগিতায় ছিল ডিআইইউ অ্যালুমনাই এবং মেডিসিন পার্টনার ছিল এটেক্স (ATex) কর্পোরেশন।
​আয়োজক শিক্ষার্থীরা জানান, ‘সাধারণ মানুষের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং রোগ প্রতিরোধের বিষয়ে সচেতনতা বৃদ্ধি করাই ছিল আমাদের এই কর্মসূচির মূল লক্ষ্য।’ প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দারা শিক্ষার্থীদের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার জন্য অনুরোধ করেছেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article