Thursday, April 16, 2026

আয়েনউদ্দীন মহিলা মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদে দোয়া অনুষ্ঠিত

Must read

 

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলার এক মাত্র মহিলা আলিম সাতক্ষীরা পৌরসভাধীন সাতক্ষীরা আয়েনউদ্দীন মহিলা আলিম মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে। আজ ১৬ এপ্রিল ২০২৬ রোজ বৃহস্পতিবার সকাল ১১টায় মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সভাপতি সহকারী অধ্যাপক মুহা: ওবায়দুল্লাহ। প্রতিষ্ঠানটির অধ্যক্ষক মো: রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মাদ্রাসার শিক্ষানুরাগী শিক্ষাবিদ মাষ্টার আব্দুল মুজিত, ব্যাংকর আব্দুর রহিম, শিক্ষক বৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন গঠনে কঠোর পরিশ্রম, নৈতিক শিক্ষা এবং ধর্মীয় মূল্যবোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা দাখিল পরীক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনের পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহবান জানান। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article