Monday, July 20, 2026

বুধহাটা কেজি স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলার বুধহাটা এবিসি কেজি স্কুলে ২০২৫ সালে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ ১৯ জুলাই ২০২৬ রোজ রবিবার বেলা ১১টায় বিদ্যালয়ের মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এড. শহিদুল ইসলামের সভাপতিত্বে ও অধ্যক্ষ আলমিন হোসেন ছট্টুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস সবুর। বিশেষ অতিথি ছিলেন, কমিটির সহ-সভাপতি ও সাংবাদিক মোস্তাফিজুর রহমান, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব কবির আহম্মেদ ঢালী, আলহাজ্ব কামরুল ইসলাম, অবঃ প্রধান শিক্ষক আকরামুজ্জামান খান, জিএম আমিনুর রশিদ, সিরাজুল ইসলাম, আব্দুস সাত্তার, আবু সালেহ, জিএম লাল মাহমুদ, কৃষ্ণ মণ্ডল বৈদ্য ও জয়নুল আবেদিন। অনুষ্ঠানে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উম্মে হাবিবা ট্যালেন্টপুলে এবং ইসমিকা আফরিন রুকু সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করায় অতিথিবৃন্দ তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article