আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি কিন্ডারগার্টেন পরিষদের দ্বি-মাসিক সভা এবং শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ ১৯ জুলাই ২০২৬ রোজ রবিবার দুপুর ১২টায় বুধহাটা এবিসি কেজি স্কুল মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এবিসি কেজি স্কুলের অধ্যক্ষ আলমিন হোসেন ছট্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশাশুনি কিন্ডারগার্টেন পরিষদের সভাপতি ও উপাধ্যক্ষ আলহাজ্ব আব্দুস সবুর। অনুষ্ঠানে অতিথি ছিলেন এবিসি কেজি স্কুলের পরিচালনা কমিটির সভাপতি এড. শহিদুল ইসলাম, সহ-সভাপতি ও সাংবাদিক মোস্তাফিজুর রহমান, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব কবির আহম্মেদ ঢালী, অবঃ প্রধান শিক্ষক আকরামুজ্জামান খান, জিএম আমিনুর রশিদ, সিরাজুল ইসলাম, আব্দুস সাত্তার, করিমুন্নেছা কিন্ডারগার্টেনের আলহাজ্ব কামরুল ইসলাম, আল-ফালাহ একাডেমির আবু সালেহ, ড্যাফোডিল প্রি-ক্যাডেট স্কুলের জিএম লাল মাহমুদ এবং আদর্শ শিশু নিকেতনের কৃষ্ণ মণ্ডল বৈদ্য। উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেনের শিক্ষক-শিক্ষিকাদের অংশগ্রহণে শিক্ষার গুণগত মানোন্নয়ন, আধুনিক ও কার্যকর পাঠদান পদ্ধতি, শিক্ষার্থীদের নৈতিক বিকাশ এবং শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে একটি প্রশিক্ষণ সেশন অনুষ্ঠিত হয়।
