Saturday, October 31, 2026

পাইকগাছায় শ্রীশ্রী শ্রীকৃষ্ণের রাস মিলন মেলা পরিচালনা কমিটি গঠন

Must read

 

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় লতার কাঠামারী শ্রীশ্রী শ্রীকৃষ্ণের রাস মিলন মেলা পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। ৩০ অক্টোবর ২০২৬ রোজ শুক্রবার সন্ধ্যায় কাঠামারী বাজারে ত্রিপল্লী কেন্দ্রীয় পূজা মন্দির প্রাঙ্গনে মন্দির কমিটির সভাপতি জগোদিশ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অমিত বিশ্বাসকে সভাপতি ও সাংবাদিক কৃষ্ণ রায়কে সাধারন সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য পুলোকেশ রায়, সাধনা সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সনজিত সরকার, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব কুমারেশ মন্ডল, সাবেক শিক্ষক কালিদাস সরকার, সাবেক মন্দির কমিটির সভাপতি সত্যানন্দ মন্ডল, সাবেক সম্পাদক পরিতোষ সরকার, শুশান্ত মন্ডল, বাবলু গোলদার, বিনয় সরকার, প্রশান্ত মল্লিক, সুজিত বিশ্বাস, দেবব্রত শীল, নিখিল সরকার, আনন্দ বিশ্বাস, হৃদয় সরকার, আশীষ রায়, পবিত্র সরকার, আকাশ সরকার, প্রভাকর সরকার, স্বপন বিশ্বাস, সিমান্ত মন্ডল, সুকৃতি বিশ্বাস ও আরো অনেকে।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article