Friday, September 11, 2026

ডুমুরিয়ায় হাতিটানা খাল ইজারা গ্রহীতাদের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

Must read

 

সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়া উপজেলার হাতিটানা খালের ইজারা গ্রহীতাদের বিরুদ্ধে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মাগুরখালি ইউনিয়নের ব্রহ্মাবেড় বাজার চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সহসভাপতি সুভাষ সরকার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ইউপি সদস্য মনোজ সরকার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। সভায় বক্তব্য রাখেন মাগুরখালি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সরদার আব্দুস সালাম, ইউপি সদস্য সঞ্জয় সানা, ইউপি সদস্য ধর্মদাস মন্ডল, ইউপি সদস্য ভবেন্দ্রনাথ মন্ডল, ইউপি সদস্য মহাদেব সানা, ইউপি সদস্য গোপাল চন্দ্র হালদার, ডাঃ বিজন বিহারী সরকার, বিএনপি নেতা ঠাকুর দাস মন্ডল, ওয়ার্ড বিএনপি নেতা তারক চন্দ্র মন্ডল, গ্রামবাসী পঞ্চানন বৈদ্য।
সভায় বক্তারা বলেন – চলতি বছরে একটি প্রভাবশালী মহল হাতিটানা খালের ইজারা নিয়েছেন। কিন্তু ইজারা গ্রহীতারা খালের দু পাড়ের বসতি মানুষের সঙ্গে খারাপ ব্যবহার অব্যাহত রেখেছেন। অতীতে স্থানীয় বাসিন্দারা ওই খালে স্বাধীন ভাবে মাছ ধরাসহ গোসল ও দোয়াপালার কাজ করতেন। কিন্তু এখন যারা দখলে আছেন তারা মাছ ধরা তো দুরের কথা, খালে নামতে পর্যন্ত দিচ্ছেন না। এমনকি নানা ভাবে হুমকিও দিচ্ছেন। হামলা মামলার ভয়ও দেয়া হচ্ছে। আমরা এহেন আচরণের প্রতিকার চাই। অতীতের ন্যায় আমরা উন্মুক্ত ভাবে খালের সুফল ভোগ করতে চাই। বক্তারা আরও বলেন, আমরা গ্রামবাসীরা অধিকাংশ হিন্দু ও অত্যন্ত গরীব পরিবারের। মাছ মেরে বিক্রি করে আমাদের সংসার চালাতে হয়। এখন আমাদের এই খাল থেকে বঞ্চিত করা হলে পরিবার পরিজন নিয়ে পথে বসতে হবে। তাই আমাদের প্রাণের দাবি খালটি যেন ভোগ করতে পারি। সভায় খালের দু পাড়ের ভুক্তভোগী মানুষ উপস্থিত ছিলেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article