Tuesday, September 8, 2026

আশাশুনির তেঁতুলিয়ায় মৎস্য ঘেরে বিষদিয়ে দেড় লক্ষাধিক টাকার মাছ নিধন

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে দেড় লক্ষাধিক টাকার চিংড়ী মাছ বিনষ্টের অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে ঘের ঘের মালিক বাদী হয়ে আজ ০৬ সেপ্টেম্বর ২০২৬ রোজ রবিবার থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।
কাদাকাটির রামচন্দ্রপুর গ্রামের মৃত ইসমাইল সানার ছেলে ঘের মালিক খোকন সানা বাদী হয়ে দাখিলকৃত অভিযোগ সূত্র ও সরেজমিন ঘুরে জানাগেছে, মিত্রতেতুলিয়া মৌজায় বলাবুনিয়া বিলে বাদী ও তার পার্টনার ব্রাহ্মণ তেঁতুলিয়া গ্রামের মৃত মোকছেদ মোড়লের ছেলে ইউনুস মোড়লের যৌথ ভাবে ডিডকৃত ১৮ বিঘা সম্পত্তির মৎস্য ঘের আছে। মৎস্য ঘেরে বাগদা, হরিণা সহ অনু: ১০/১২ লক্ষ টাকার বিভিন্ন প্রজাতির মাছ ছিল।গত ৪ সেপ্টেম্বর রাত্র ১১.৩০ টার দিকে তারা মৎস্য ঘের চৌকি পাহারা দিয়ে বাড়ীতে চলে যান। পরদিন সকাল ৭ টার দিকে ইউনুস মোড়ল মৎস্য ঘেরে গিয়ে দেখেন, বাগদা চিংড়ি মৃত এবং অর্ধ মৃত অবস্থায় পানিতে ভাসছে। খবর পেয়ে বাদী ঘেরে যেয়ে মাছ মৃত অবস্থায় ভাসতে ও পানিতে বিষের গন্ধ এবং পানি সাদা ও ঘোলাটে দেখেন। ভেসে ওঠা মাছ ধরা হলেও পানির নিচে প্রচুর মাছ মরে রয়েছে বলে তারা জানান। স্বাক্ষীদের দেখিয়ে তাৎক্ষনিক ভাবে ইউপি চেয়ারম্যান, বিএনপি নেতৃবৃন্দ, জামায়াতের আমির, দফাদার সহ গন্যমান্য ব্যক্তিবর্গদের অবহিত করেন। বিষক্রিয়ায় অনু: দেড় লক্ষাধিক টাকার বাগদা, গলদা মাছ মারা গেছে।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article