Thursday, July 16, 2026

সাতক্ষীরা সদর উপজেলা সার্বজনীন পূজা মন্দিরের উদ্যোগে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব

Must read

 

সাতক্ষীরা প্রতিনিধি : শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের জগন্নাথ দেবের বর্ণাঢ্য রথযাত্রায় হাজার হাজার ভক্তরা জয় জগন্নাথ স্লোগানের মুখরিত করে তোলে শহরের বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত বৃন্দরা রথযাত্রার অংশগ্রহণ করেন।
আজ ১৬ জুলাই ২০২৬ রোজ বৃহস্পতিবার বিকালে সাতক্ষীরা সদর উপজেলা (কাটিয়া কর্মকার পাড়া) সার্বজনীন পূজা মন্দিরের আয়োজনে রথযাত্রা উৎসবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সার্বজনীন পূজা মন্দির কমিটির সভাপতি গৌর দত্ত, দীনবন্ধু মিত্র, কিরন্ময় সরকার, মনোরঞ্জন কর্মকার মন্টু, স্বপন কুমার সাহা, সমীর কুমার বসুসহ সদর উপজেলা সার্বজনীন পূজা মন্দিরের সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, ব্রহ্মরাজপুর জগন্নাথ দেবের মন্দির থেকে রথযাত্রা বেরিয়ে সদর উপজেলা (নারকেলতলা কাটিয়া কর্মকার পাড়া) সর্বজনীন পূজা মন্দিরে আসে এবং আগামী শুক্রবার সদর উপজেলা পূজা মন্দির হতে উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হবে। এসময় সাতক্ষীরা সদর উপজেলা মন্দির কমিটির সদস্য ও জগন্নাথ দেবের ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article