সাতক্ষীরা প্রতিনিধি : যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীয়্যের মধ্য দিয়ে সাতক্ষীরা সদরের ডি.বি ইউনাইটেড হাইস্কুলে জুলাই শহীদ দিবস পালিত হয়েছে। আজ ১৬ জুলাই ২০২৬ রোজ বৃহস্পতিবার দুপুরে ডি.বি ইউনাইটেড হাইস্কুলের আয়োজনে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিস কক্ষে ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘মা’ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মমিনুর রহমান মুকুল এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় তিনি তার বক্তব্যে বলেন, “শহীদ আবু সাঈদ’র রক্তের ঋণ শোধ করাই হবে আমাদের নতুন প্রজন্মের প্রধান অঙ্গীকার। বাঙালী জাতি জুলাই শহীদদের কথা চিনদিন স্মরণে রাখবে।
আলোচনা সভায় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাস, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান, সুকুমার সরকার, আবুল হাসান, ফয়জুল হক বাবু, আকলিমা খাতুন, মাওলানা মহসীন উদ্দীন, রেহেনা পারভীন, রমেশ সরদার, জয়দেব বাছাড়, ভবতোষ সরকার, মিলন কবিরাজ, অনিমেষ সরকার, লুৎফুন্নেছা ডালিয়া ও আল-মামুন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে জুলাই শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মহসীন উদ্দিন। এসময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ডি.বি ইউনাইটেড স্কুলের সহকারি শিক্ষক মো. মুকুল হোসেন।
