পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছাস্থ লোনাপানি কেন্দ্রের গবেষণা কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক ড. মোঃ লতিফুল ইসলাম। তিনি আজ ৩১ অক্টোবর ২০২৬ রোজ শনিবার সকালে ইনস্টিটিউট এর লোনাপানি কেন্দ্রের চলমান বিভিন্ন গবেষণা কার্যক্রম পরিদর্শন করেন। এসময় তিনি কেন্দ্রের বিজ্ঞানীদের উদ্দেশ্যে বলেন চলমান গবেষণা গুলো সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হলে অদূর ভবিষ্যতে মৎস্য চাষে বৈপ্লবিক পরিবর্তন আসবে। তিনি গবেষণা কার্যক্রম কে এগিয়ে নিতে বিজ্ঞানীদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় মহাপরিচালকের সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউট এর পরিচালক ( প্রশাসন ও অর্থ) ড. মোঃ আমিরুল ইসলাম, লোনাপানি কেন্দ্রের কেন্দ্র প্রধান ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ আজহার আলী, উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. দেবাশীষ কুমার মন্ডল, ড. গোলাম সাজেদ রিয়ার ও ড. নূর-এ-রওশন, বৈজ্ঞানিক কর্মকর্তা গোলাম মোস্তফা, সায়মা সুলতানা সোনিয়া, মাসুদুর রহমান ও ফাল্গুনী বিশ্বাস, কম্পিউটার অপারেটর রাশেদুল হাসান, ক্ষেত্র সহকারী আব্দুল মতিন, খন্দকার সাকির হোসেন, মুশফিকুর রহমান, সুকেশ বিশ্বাস, হিসাব রক্ষক শাহিনুর রহমান ও কেয়ারটেকার হাশেম আলী।
উল্লেখ্য ড. মোঃ লতিফুল ইসলাম মহাপরিচালকের দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো তিনি লোনাপানি কেন্দ্র পরিদর্শন করলেন। মহাপরিচালক হওয়ার আগে তিনি অত্র কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ছিলেন এবং দুই দশকের ও বেশি সময় ধরে অত্র কেন্দ্রের গবেষণা কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট থেকে কেন্দ্রের গবেষণা কার্যক্রম কে অনন্য উচ্চতায় নিয়ে যান।
