সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলি আসগার লবি বলেন – বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কোন ধর্মের রাজনীতি করে না। বিএনপি বিশ্বাস করে, হিন্দু-মুসলিম একে অপরের ভাই। এ দেশ আমাদের সবার। সবাই এক সাথে মিলে মিশে বসবাস করতে হবে। ধর্মীয় কোন বিভেদ রাখা যাবে না। এখানে ধর্মীয় উৎসব গুলো হবে স্বাধীন ভাবে। সব জাতি ধর্মের মানুষের জন্য সমান অধিকার। এদেশে কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নেই। আজকের এই পূজা অনুষ্ঠানে আমরা যেমন এসেছি ঠিক তেমনি ঈদের উৎসবে আপনারা মুসলিম ভাইদের দাওয়াতে তার বাড়িতে যাবেন। এটাই হল সম্প্রতির বাংলাদেশ। আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সেই বাংলাদেশ গড়তে চান।আজ ১৯ অক্টোবর ২০২৬ রোজ সোমবার সন্ধ্যায় ডুমুরিয়া উপজেলার খণিয়া বাজার কেন্দ্রীয় সার্বজনীন পূজা মন্দির পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী অফিসার সবিতা সরকার। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোল্লা মোশাররফ হোসেন মফিজ, ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সরদার আব্দুল মালেক, জেলা কৃষক দলের আহবায়ক মোল্লা কবির হোসেন, উপজেলা বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান।বিএনপি নেতা মোল্লা আবুল কাশেম, পূজা কমিটির সভাপতি উজ্জ্বল সরকার, সাধারণ সম্পাদক গোবিন্দ দাস, দেব প্রসাদ কুন্ডু, শংকর মল্লিক ও গোবিন্দ দত্ত প্রমুখ।
