ইয়াছিন আলী, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : দেবহাটায় মেধাবী ও দুঃস্থ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন করা হয়েছে। আজ ১০ জুন ২০২৬ রোজ বুধবার সকাল ১১টায় উপজেলার গোপাখালী রহিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই শিক্ষা উপকরন বিতরন করেন দেবহাটার ইউএনও মিলন সাহা। স্কুলের প্রধান শিক্ষক গোপাল চন্দ্রের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা উপজেলার দায়িত্বপ্রাপ্ত শিক্ষা অফিসার শাহজাহান আলী ও উপজেলা রিসোর্স কর্মকর্তা মহিতোষ কর্মকার। উপজেলার সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে থেকে বাছাইকৃত ১১৫ জন মেধাবী ও দুঃস্থ শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের শিক্ষা উপকরন বিতরন করা হয়। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের প্রধান শিক্ষকগন, অভিভাবক ও সুধীমন্ডলী উপস্থিত ছিলেন।
