ইয়াছিন আলী, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : দেবহাটায় অপসিজন তরমুজ আবাদ সম্প্রসারণে উপজেলা প্রশাসনের সহযোগিতায় কৃষকদের মাঝে বিনামূল্যে তরমুজ বীজ বিতরন করা হয়েছে। আজ ১০ জুন ২০২৬ রোজ বুধবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষকদের মাঝে তরমুজ বীজ বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা জয়দেব কুমার। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে ইতিমধ্যে যে সমস্ত এলাকায় অপসিজন তরমুজ উৎপাদনের লক্ষ্যমাত্রা ভাল সে সমস্ত এলাকার কৃষকদের মধ্যে ৭০ জন কৃষককে বিনামূল্যে এই বীজ করা হয়েছে। এই অপসিজন তরমুজ চাষে ইতিমধ্যে দেবহাটা উপজেলা লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হয়েছে। তাই এই চাষ সম্প্রসারনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহন করা হয়েছে বলে জানান দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।
