ইয়াছিন আলী, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : দেবহাটার চক মোহাম্মাদালীপুর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার আয়োজনে হিজরি নববর্ষ ১৪৪৮ কে বরন করতে আলোচনা সভা ও বর্ষবরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ ১৭ জুন ২০২৬ রোজ বুধবার সকাল ১১টায় মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটার সখিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উক্ত এতিমখানা মাদ্রাসার পরিচালক আলহাজ্ব মঈনউদ্দীন ময়না। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আলহাজ্ব মাহবুবুল আলম। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা জামায়াতের সাধারন সম্পাদক হাফেজ এমদাদুল হক, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, সাংগঠনিক সম্পাদক কে.এম রেজাউল করিম, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আব্দুল ওয়াহেদ, সমাজসেবক আলহাজ্ব মনিরুল ইসলাম, ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা এটিএম জামাত আলী প্রমুখ। এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
