Wednesday, June 17, 2026

ডুমুরিয়ায় মানববন্ধন কর্মসুচী অনুষ্ঠিত

Must read

 

সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : সম্প্রতি সময়ে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সাম্প্রদায়িক সহিংসতা ও ধর্মীয় নিপীড়নের পেক্ষিতে ডুমুরিয়ায় এক মানববন্ধন কর্মসুচী অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ও সনাতনী ঐক্যজোট, ডুমুরিয়া উপজেলা শাখার উদ্যোগে আজ ১৭ জুন ২০২৬ রোজ বুধবার বিকেলে ডুমুরিয়া প্রেসক্লাব সংলগ্ন বাসষ্ট্রান্ড চত্ত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসুচীতে সভাপতিত্ব করেন পূজা উদযাপন ফ্রন্টের জেলা শাখার আহবায়ক নিত্যানন্দ মন্ডল। এক ঘন্টা ব্যাপি অনুষ্ঠিত এ মানববন্ধনে আরও বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক পরিতোষ কুমার বালা, ডুমুরিয়া উপজেলা শাখার আহবায়ক সৌমেন্দ্র প্রসাদ কুন্ডু টুটুল, সদস্য সচিব সুধাংশু মল্লিক, পূজা ফ্রন্ট নেতা শিব বিশ্বাস, পূজা ফ্রন্টের আহবায়ক প্রশান্ত জোদ্দার, খর্ণিয়া ইউনিয়নের আহবায়ক দিলিপ কুমার গাইন, ধর্মীয় নেতা রমেন রায়, গোপাল চন্দ্র মন্ডল, অরুণ কুমার মন্ডল, প্রভাত কুমার মন্যল, তাপস কুমার দাস, স্বপন দেবনাথ, শিবপদ মন্ডল, সুদর্শণ মন্ডল, শান্তু মন্ডল, তমল কৃষ্ণ কুন্ডু, রবিন মন্ডল, গোবিন্দ মন্ডল, পবিত্র মল্লিক, শান্তি রঞ্জন অধিকারী, প্রদীপ দেবনাথ, জয়দেব সাহা, অমল দেবনাথ প্রমুখ।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article