Saturday, November 21, 2026

ডুমুরিয়া প্রেসক্লাবের দ্বি-বাষিক নির্বাচন সম্পন্ন -সভাপতি কাজী আবদুল্লা, সম্পাদক শেখ মাহতাব, কোষাধ্যক্ষ এস রফিক

Must read

 

সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়া প্রেসক্লাবের দ্বি-বাষিক নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। নির্বাচনে কাজী আবদুল্লা সভাপতি, শেখ মাহাতাব হোসেন সাধারণ সম্পাদক ও এস রফিক কোষাধ্যক্ষ পদে বিজয়ী হয়েছেন।
আজ ২১ নভেম্বর ২০২৬ রোজ শনিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রেসক্লাবের নিজস্ব ভবনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ক্লাবের মোট ৪২ জন সদস্যের মধ্যে ৪১ জন সদস্য ভোট দেন। ডুমুরিয়া প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির সদস্য হলেন ১১জন। গতকাল শনিবার উক্ত কমিটি গঠনের লক্ষ্যে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে কাজী আবদুল্লা ২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এস এম জাহাঙ্গীর আলম পান ১৮ ভোট। সহ সভাপতি পদে সাব্বির খান ডালিম ২৫ ভোটে বিজয়ী হয়েছেন এবং পরাজিত প্রার্থী আব্দুর রশিদ এলিন পান ১৬ ভোট। সাধারণ সম্পাদক পদে শেখ মাহতাব হোসেন ১৯ ভোটে বিজয়ী হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এস এম মাহবুবুল আলম পান ১২ ভোট ও শেখ সিরাজুল ইসলাম পান ৮ ভোট। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে খান মইদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক পদে দিপ্তীমান রায় বাপ্পি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ পদে এস রফিকুল ইসলাম ১৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহিদুর রহমান বিপ্লব পান ১৪ ভোট ও মোঃ ইলিয়াস হুসাইন পান ৪ ভোট। দপ্তর সম্পাদক পদে মোঃ আক্তারুজ্জামান লিটন ২১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং পরাজিত প্রার্থী জাহাঙ্গীর আলম মুকুল পান ১১ ভোট। ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে আব্দুর রশিদ বাচ্চু ২০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং পরাজিত প্রার্থী জিএম ফিরোজ পান ১৩ ভোট। কার্য নির্বাহী সদস্য,র ৩টি পদে বিপরীতে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তার মধ্যে সর্বোচ্চ ২৮ ভোট পেয়ে প্রথম হয়েছেন মোঃ আজহারুল ইসলাম, মোনিমুল ইসলাম মনির ২৪ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন ও মোঃ আরিফুজ্জামান নয়ন ২৩ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন এবং পরাজিত দুই প্রার্থী মোঃ মোক্তার হোসেন পান ২৩ ভোট ও মোঃ আশরাফুল আলম পান ১১ ভোট। নির্বাচনে প্রধান কমিশনের দায়িত্বে ছিলেন এম এ এরশাদ, সহকারি কমিশনার ছিলেন মোঃ আনোয়ার হোসেন আকুঞ্জী ও শেখ এনামুল বাশার টিটো। নির্বাচন চলাকালে শুভেচ্ছা বিনিময় ও পরিদর্শন করেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোল্লা মোশাররফ হোসেন মফিজ, সদস্য সচিব সরদার আব্দুল মালেক, বিএনপি নেতা শেখ ফরহাদ হোসেন, জেলা শ্রমিক দলের খান ইসমাইল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article