আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ কাউসার আজিজ আশাশুনি উপজেলার দু’টি ভূমি অফিস পরিদর্শন করেছেন। আজ ২০ আগষ্ট ২০২৬ রোজ বৃহস্পতিবার সকালে তিনি অফিস দু’টি পরিদর্শনে যান।
পরিদর্শণ কর্মসূচির শুরুতে জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ আশাশুনি সদর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শণ করেন।
পরে তিনি উপজেলা ভূমি অফিস পরিদর্শণ করেন। পরিদর্শণকালে অফিসদ্বয়ের সকল প্রকার ডকুমেন্ট সম্পর্কে খোঁজ খবর নেন। সেবা নিতে আসা মানুষের সাথে কথা বলেন। অফিস দুটির স্বাভাবিক কার্যক্রমে তিনি সন্তোষ প্রকাশ করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু, সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র, সদর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আলহাজ্ব আঃ হাই প্রমুখ উপস্থিত ছিলেন।
