আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের ৪নং শরাফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন অবঃ শিক্ষক সন্তোষ কুমার দাশ।
আজ ২০ আগষ্ট ২০২৬ রোজ বৃহস্পতিবার স্কুলের নব গঠিত কমিটির ১২ জন সদস্যের উপস্থিতিতে সভাপতি নির্বাচন করা হয়। সকল সদস্যের সর্ব সম্মত সিদ্ধান্তে প্রাথমিক বিদ্যালয়ের অবঃ প্রধান শিক্ষক সন্তোষ কুমার দাশকে সভাপতি নির্বাচিত করা হয়। সন্তোষ কুমার দাশ ২০২৪ সালে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং আশাশুনি উপজেলার দু’ দু’বারের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ছিলেন। তাকে সভাপতি নির্বাচিত করায় তিনি এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং বিদ্যালয়ের উন্নয়নে এলাকাবাসীর সর্বাঙ্গীন সহযোগিতা কামনা করেছেন।
