Thursday, June 25, 2026

আশাশুনিতে সন্ত্রাস বিরোধী আইনে পৃথক দু’টি মামলা দায়ের, আসামী ১৩১ জন

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি থানায় নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিবাদী বিগত আওয়ামীলীগ সরকারের উগ্রপস্থি আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের উৎশৃংখল নেতা ও নেতাকর্মীদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে। মামলা দু’টিতে ১৩১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫০/৬০ জনকে আসামী করা হয়েছে।
উপজেলার বিছট গ্রামের মৃত শামসুর গাজীর ছোলে শফিকুল ইসলাম গাজী বাদী হয়ে বিছট গ্রামের রশিদুল আলমের ছেলে আলমগীর আলম লিটন, শাহিনুর আলম, মুর্শিদ আলম লিখন, বিছট গ্রামের মৃত সুখচাঁদ মোল্যার ছেলে জিয়ারুল ইসলাম, সবুর মোল্যা, মজি মোল্যা, শহিদ মোল্যা, কালাম মোল্যা, মধ্যম একসরার নুর ইসলাম সানার ছেলে শওকত হোসেন, রাজাপুরের মৃত কাজল শেখের ছেলে জালাল শেখসহ ৫২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০/২৫ জনের বিরুদ্ধে আওয়ামীলীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২৩ জুন রাত্র অনু: ২টার সময় দা, চাইনিজ কুড়াল, লোহার রড, জিআই পাইপ ইত্যাদি নিয়ে সরকার বিরোধী স্লোগান দিতে দিতে বিছট বাজারস্থ ইউনিয়ন বিএনপির কার্যালয়ে প্রধানমস্ত্রী তারেক রহমান, সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া ও শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি সম্বলিত সাইনবোর্ড ভাংচুর করে আগুনে পুড়িয়ে দেয়া, জানালার থাই গ্লাস ভাংচুর করে লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করা, টায়ার জ্বালিয়ে সরকার বিরোধী নাশকতা ও অন্তর্ঘাত মুলক কর্মকান্ড চালিয়ে শেখ হাসিনার পক্ষে স্লোগান দেয়। এব্যাপারে থানায় সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ এর ৬/৭/৮/৯/১০/১১/১২/১৩ ধারায় ২৩ নং মামলা রুজু করা হয়েছে।
অপরদিকে বিছট গ্রামের জবেদ গাজীর ছেলে হায়দার গাজী বাদী হয়ে আলমগীর আলম লিটন, মুর্শিদ আলম লিখন, শাহিনুর আলম, জিয়ারুল ইসলাম, মজি মোল্যা, সবুর মোল্যা, কালাম মোল্যা, শহিদ মোল্যা, শওকত হোসেন সানা, সাদ্দাম হোসেন, ফজলু, এরশাদ, হাসান, আদম গাজী, জগদীশ চন্দ্র সানা, আব্দুল আলীম, মিলন মোল্যা, দীপংকর কুমার সরকার, সালাম কারিকর, মিন্টু মোল্যা, হাকিম মোল্যা, শফিকুল ইসলাম মুকুলসহ ৭৯ জনের নাম উল্লেখ করে ৩০/৩৫ জন অজ্ঞাত আসামী করে সন্ত্রাস বিরোধী আইনে ২৪ নং মামলা দায়ের করা হয়েছে।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article