আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনিতে শান্তিপূর্ণ পরিবেশে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ ৩০ অক্টোবর ২০২৬ রোজ শুক্রবার সকাল ১০টায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
কিশোরকণ্ঠ ফাউন্ডেশন এর আয়োজনে পরীক্ষায় চতুর্থ থেকে দশম শ্রেণি পর্যন্ত মোট ২৯৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। যার মধ্যে চতুর্থ শ্রেণিতে ৯০ জন, পঞ্চম শ্রেণিতে ৬৫ জন, ষষ্ঠ শ্রেণিতে ৩৩ জন, সপ্তম শ্রেণিতে ২৪ জন, অষ্টম শ্রেণিতে ৩২ জন, নবম শ্রেণিতে ১৫ জন ও দশম শ্রেণিতে ৫ জন শিক্ষার্থী অংশ নেয়। পরীক্ষায় ৩৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। কেন্দ্র সচিবের দায়িত্বে ছিলেন, আনিছুর রহমান, সহকারী কেন্দ্র সচিব মোখলেছুর রহমান। কিশোরকন্ঠ ফাউন্ডেশন আশাশুনি উপজেলা চেয়ারম্যান মোঃ আবু বকর সিদ্দিক। পরীক্ষার সার্বিক পরিচালনায় ছিলেন হাফেজ আব্দুস সালাম। পরিক্ষা কেন্দ্র সচিব আনিছুর রহমান জানান, প্রচুর বৃষ্টি উপেক্ষা করে পরীক্ষার্থীদের উপস্থিতি ছিল সন্তোষজনক। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে।
