সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার ঐতিহ্যবাহী পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ সেপ্টেম্বর ২০২৬ রোজ সোমবার রাতে শহরের পলাশপোলস্থ খান বাড়িতে পি কে ইউনিয়ন ক্লাব সাতক্ষীরার আয়োজনে ক্লাবের সভাপতি আব্দুল মোমেন খান চৌধুরী (সান্টু) এর সভাপতিত্বে পি কে ইউনিয়ন ক্লাবের সাংগঠনিক ও নতুন কমিটি গঠন বিষয়ে বক্তব্য রাখেন সাতক্ষীরা ল কলেজের প্রিন্সিপাল ডক্টর রবিউল ইসলাম খান, সাতক্ষীরা পি কে ইউনিয়ন ক্লাবের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোসলেম, নাসরিন খান রুলি, পি কে ইউনিয়ন ক্লাবের সহ-সভাপতি ও দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার সম্পাদক তারেকুজ্জামান খান, আবুবক্কর সিদ্দীক, পল্টু বাসার, ইকবাল জমাদ্দার, মিজানুর রহমান মিজা, ফুটবল কোচ ইকবাল কবির খান বাপ্পি, শেখ সিদ্দিকুর রহমান, সাবেক পৌর কাউন্সিলর শেখ শফিক-উদ-দ্দৌলা সাগর, গোলাম কিবরিয়া টোকন, শেখ রফিকুর রহমান লাল্টু, পিপুল খান, কামরুল ইসলাম, সরফরাজ নেওয়াজ খান অর্প, মারুফ আহমেদ খান শামীম, রাজু আহমেদ মুন্না, রাশিদ হাসান বাবু প্রমূখ। আলোচনা সবার শেষে আগামী ৩ বছর মেয়াদি ঘোষণা করেন সাতক্ষীরা ল কলেজের প্রিন্সিপাল ডক্টর রবিউল ইসলাম খান। আব্দুল মোমেন খান চৌধুরী সান্টু কে সভাপতি ও নাছিম ফারুক খান মিঠু কে সাধারণ সম্পাদক এবং সরফরাজ নেওয়াজ খান অর্পকে যুগ্ম সাধারণ সম্পাদক করে আংশিক নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটি আগামী অক্টোবর ২০২৬ মাসের মধ্যে ৯৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি, ৭ সদস্য বিশিষ্ট স্ট্যান্ডিং কমিটি, ও ১১ সদস্য বিশিষ্ট লিগ্যাল এইড কমিটি এবং ১১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করবেন।
এসময় পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভায় ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন আ ম আখতারুজ্জামান মুকুল।
