পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : প্রেসক্লাব পাইকগাছার জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।আজ ৩১ অক্টোবর ২০২৬ রোজ শনিবার সকাল ১১টায় পৌর সদরে ক্লাবের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ক্লাবের সহ-সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম. জালাল উদ্দীনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সহ-সভাপতি সাংবাদিক মো. আজিজুল ইসলাম, যুগ্ম সম্পাদক মো. আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ মোঃ আব্দুর রশিদ সানা, দপ্তর সম্পাদক মোঃ আওছাফুর রহমান, ক্রীড়া সম্পাদক মোঃ রাজু আহমেদ, পাঠাগার সম্পাদক মোঃ নুরুল আমিন পলাশ, নির্বাহী সদস্য মো. জিনারুল ইসলাম। এ ছাড়া সভায় সাংবাদিক মো. শাহাদাৎ হোসাইন উপস্থিত ছিলেন।
সভায় বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি ক্লাবের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
