পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় অপহরণের ৩৬ ঘণ্টার মধ্যে দুই ব্যবসায়ীকে উ’দ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় অপহরণের মূল পরিকল্পনাকারীসহ দুজনকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ২৯ অক্টোবর সকাল ৯টার দিকে পাইকগাছা পৌর সদরের জিরো পয়েন্ট এলাকা থেকে উপজেলার গোপালপুর গ্রামের নওয়াব আলী সরদারের ছেলে ব্যবসায়ী মো: সেকেন্দার আলী ও তাঁর সহকর্মী মো: রাজ্জাক আলীকে সু-কৌশলে অপহরণ করে যশোরের নওয়াপাড়ায় নিয়ে যায় অপহরণকারীরা। সেখানে তাঁদের আটকে রেখে মারধর করা হয় এবং ৭০ লাখ টাকা মুক্তিপ’ণ দাবি করা হয়। একপর্যায়ে অপহৃতরা ২০ লাখ টাকা দিতে রাজি হলে অপহরণ কারীরা সেকেন্দারকে পরিবারের কাছে ফোন করে টাকা আনতে বলেন।
এদিকে, সেকেন্দার আলীর স্ত্রী নাজমা বেগম বিষয়টি পাইকগাছা থানা পুলিশকে জানান। এবং তাঁর অভিযোগের ভিত্তিতে খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুকের নির্দেশনায় এবং পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আওয়াল কবিরের দিক নির্দেশনায় পুলিশ অ’ভি’যা’ন শুরু করে।
উক্ত অ’ভিযা’নের ধারাবাহিকতায় ৩০ অক্টোবর ২০২৬ রোজ শুক্রবার রাতে যশোরের নওয়াপাড়া থেকে অ’পহৃ’ত দুই ব্যবসায়ীকে উ’দ্ধা’র করা হয়। একই রাতে খুলনার সোনাডাঙ্গাসহ অন্যান্য এলাকায় অভি’যান চালিয়ে অপহরণের মূল পরিকল্পনাকারী রিপন খান ও তাঁর সহযোগী শরীফ শেখকে আ’ট’ক করা হয়।
আ’টক রিপন খান অভয়নগর থানার ইয়াহিয়া খানের ছেলে এবং শরীফ শেখ একই এলাকার মোন্তাজ শেখের ছেলে।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আওয়াল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আ’ট’ক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
