সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ডুমুরিয়ার ৬ নং মাগুরাঘোনা ইউনিয়নে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে চলছে ব্যাপক প্রচার প্রচারণা। চেয়ারম্যান পদে সম্ভব্য ৮ জন প্রার্থীর নাম শোনা যাচ্ছে। এর মধ্যে ক্ষমতাসীন দল বিএনপি’র ৫ জন। দলীয় মনোনয়ন প্রাপ্তিতে প্রত্যেকই আছেন প্রচারণার মাঠে। জামায়েত ইসলামীর পক্ষে আছেন একক প্রার্থী। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে বর্তমান চেয়ারম্যানসহ আছেন আরও দুই প্রার্থী। বর্তমানে এই ৮ প্রার্থীই রয়েছেন মাঠে ময়দানে। নিজেদের গ্রহনযোগ্য করে তুলতে অবিরাম ছুটে চলেছেন সাধারণ মানুষের কাছে। তবে বিএনপি’র প্রার্থীরা তৃণমূল ছাড়াও দলের হাইকমান্ডে রাখছেন যোগাযোগ।
সংশ্লিষ্ট সুত্র মতে জানা গেছে,আগামী ২০২৭ সালের জানুয়ারি মাসে প্রথমে অনুষ্ঠিত হবে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ নির্বাচন। ফলে উপজেলা ব্যাপি ছড়িয়ে পড়েছে নির্বাচনী হাওয়া। মাগুরাঘোনা ইউনিয়নেও ব্যাপক তৎপরতা দেখা যাচ্ছে। এরই মধ্যে প্রচারণার মাঠে রয়েছেন সম্ভব্য চেয়ারম্যান প্রার্থী। প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে রয়েছেন ইউনিয়ন বিএনপির সভাপতি হালদার শাহাদাত হোসেন। তিনি এলাকায় ব্যাপক ভাবে গণসংযোগ মতবিনিময় চালিয়ে যাচ্ছেন। ধর্মীয় অনুষ্ঠানসহ সামাজিক কর্মকান্ডে তার রয়েছে ব্যাপক উপস্থিতি। সম্ভব্য প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ আশরাফুল ইসলাম। তিনিও তার কর্মী সমাথক নিয়ে এলাকায় প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
সম্ভব্য প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন জেলা বিএনপি’র সাবেক ধর্ম বিষায়ক সম্পাদক এম এম নজরুল ইসলাম। তবে তিনি অনেক আগে থেকেই মাঠে থেকে জনকল্যাণ কাজ করছেন বলে জানা গেছে। এলাকায় প্রচার প্রচারণার পাশাপাশি উঠান বৈঠকও চালিয়ে যাচ্ছেন তিনি। জানা গেছে, তিনি দলের দুর্দিনে কোনো সময় পিছুহটেনি। হয়েছেন একাধিক হামলা মামলা শিকার। কারাবরণ করেছেন একাধিকবার। ফলে দলীয় ভাবে তিনি সমার্থন পাবেন বলে আশাবাদ ব্যাক্ত করেন। এছাড়া বিএনপি নেতা শেখ হাফিজুর রহমান সেলিম ও শেখ শহিদুজ্জামান শহীদের নামও শোনা যাচ্ছে। সম্ভব্য প্রার্থী হিসেবে তারাও এলাকায় মতবিনিময় ও জনসংযোগ চালিয়ে যাচ্ছেন। সম্ভব্য চেয়ারম্যান প্রার্থী হতে যাচ্ছেন জামায়েত ইসলামির আমির শিক্ষক মাওলানা আব্দুল হালিম। তিনি দলের একক প্রার্থী। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করেছন মোঃ আব্দুল আজিজ। প্রার্থী হিসেবে প্রচার প্রচারণা অব্যাহত রেখেছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে নাম শোনা গেছে বর্তমান চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম হেলালের নাম। তবে নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন – প্রার্থীতা নির্ভর করছে পরিস্থিতি ও পরিবেশের ওপর। যদি নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশ থাকে তাহলে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি।
এদিকে ক্ষমতাসীন দলের সকল প্রার্থী দলীয় মনোনয়নের ওপর নির্ভরশীল। দল থেকে যাকে মনোনয়ন দিবেন, তাকেই চুড়ান্ত প্রার্থী হিসেবে মেনে নিবেন বলে জানান।
