সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : আত্মগোপনে থাকা খুলনার আলোচিত বি কোম্পানির সক্রিয় সদস্য রিয়াদ খান (৩০) অবশেষে পুলিশের খাঁচায় বন্দি হয়েছে। আজ ০৯ সেপ্টেম্বর ২০২৬ রোজ বুধবার রাতে ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়ায় থানা পুলিশের এক বিশেষ অভিযানে সে আটক হয়।
ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি)খন্দকার হাফিজুর রহমান জানান, সম্প্রতি সময়ে খুলনা মহানগরীসহ শহরতলীর কিছু কিছু এলাকায় চরম আকারে অপরাধ তথা খুনের ঘটনা ঘটে যাচ্ছে। বি কোম্পানির সক্রিয় সদস্যরা এসব অপরাধে সম্পৃক্ত। আইন শৃঙ্খলা বাহিনী ওই কর্মকাণ্ডের বিরুদ্ধে শহর জুড়ে চালাচ্ছে বিশেষ অভিযান। পুলিশি অভিযানে অপরাধীরা চলে যাচ্ছে আত্মগোপনে। ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া এলাকাতেও এক সন্ত্রাসী আত্মগোপনে ছিল। বুধবার রাতে থানা পুলিশের এক বিশেষ অভিযানে তাকে আটক করা হয়েছে। তার নাম মোঃ রিয়াদ খান (৩০), পিতার নাম হুমায়ূন কবির। তারা খুলনা মহানগরীর পশ্চিম টুটপাড়া ফরিদ মোল্লা মোড় প্রাইমারি স্কুল সড়কে আব্দুল কাদেরের ভাড়াটিয়া। আটক রিয়াদ খানের বিরুদ্ধে কেএমপি ছাড়াও বিভিন্ন থানায় একাধিক মামলা আছে। আজ ০৮ সেপ্টেম্বর ২০২৬ রোজ বুধবার সকালে কেএমপির বিশেষ টীমের নিকট তাকে হস্তান্তর করা হয়।
