আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলা পরিষদের কর্মকর্তা, জন প্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিদের সাথে সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মতবিনিময় সভা করেছেন। আজ ১৭ জুন ২০২৬ রোজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ কাউসার আজিজ। সভায় উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে আলোচনা রাখেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম আহমদ খান, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক হেদায়েতুল ইসলাম, জামায়াতের নায়েবে আমীর নুরুল আফছার মোর্তজা, আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন ও জাকির হোসেন বাবু, যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, প্রেস ক্লাব সভাপতি এস কে হাসান, ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুছ, মাহবুবুল হক ডাবলু, দীপঙ্কর বাছাড় দিপু, হোসেনুজ্জামান হোসেন, মাওঃ আবু বক্কর সিদ্দিক, হাজী আবু দাউদ ঢালী, ওমর ছাকি পলাশ, পিআইও আমিরুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথি সকলের বক্তব্য ধৈর্য্য সহকারে শোনেন এবং সমস্যাবলী নিরসন ও উপজেলার সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনে কাজ করবেন বলে জানান।
এর আগে জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বাল্য বিবাহ, মাদকদ্রব্য প্রতিরোধ, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ক ছাত্রী সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন। ইউএনও শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে স্কুলের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, সাবেক সভাপতি জাকির হোসেন প্রিন্স বক্তব্য রাখেন। এছাড়া তিনি বুধহাটা ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন ভূমি অফিস, আশাশুনি থানা পরিদর্শন করেন।
