Wednesday, June 17, 2026

পাইকগাছায় ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

Must read

 

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছা উপজেলার ঐতিহ্যবাহী ফসিয়ার রহমান মহিলা কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আজ ১৭ জুন ২০২৬ রোজ বুধবার সকালে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বিদায়ী শিক্ষার্থী ও কলেজ কর্তৃপক্ষ যৌথভাবে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করে।
​কলেজের অধ্যক্ষ উৎপল কুমার বাইন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কলেজ প্রতিষ্ঠাতা দানবীর মরহুম ফসিয়ার রহমানের সহধর্মিণী ও কলেজ পরিচালনা পর্ষদের সদস্য আলহাজ্ব ফাতেমা রহমান।
অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন প্রথম বর্ষের শিক্ষার্থী রুকাইয়া খাতুন।
সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম ও প্রভাষক ইতি বৈরাগীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক আব্দুল আলীম, শিক্ষার্থী লিমা আক্তার, প্রার্থনা মন্ডল ও ফারিহা বিনতে আজিজ।
অনুষ্টানে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন ​নারী শিক্ষার প্রসারে ফসিয়ার রহমান মহিলা কলেজ বরাবরই গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে আসছে। তিনি বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন কেবল ভালো ফলাফল নয়, বরং একজন ভালো মানুষ হয়ে দেশের ও সমাজের কল্যাণে আলো ছড়াতে হবে।
​সভাপতির বক্তব্যে কলেজের অধ্যক্ষ উৎপল কুমার বাইন বিদায়ী ছাত্রীদের ভবিষ্যৎ সাফল্য কামনা করে কলেজের ভালো ফলাফলের ধারাবাহিকতা বজায় রেখে পরবর্তী লেখাপড়া জীবনে ও সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে দিকনির্দেশনামূলক পরামর্শ দেন।
​বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে কয়েকজন ছাত্রী তাদের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা কলেজের শিক্ষা পরিবেশ এবং শিক্ষকদের আন্তরিকতার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে কলেজের পক্ষ থেকে বিদায়ী ১২৯ জন শিক্ষার্থীকে পরীক্ষা উপকরণ প্রদান করা হয়। একইভাবে বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে কলেজে একটি বুক সেলফ প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের সার্বিক সাফল্য ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মীর আকবর হোসেন।
অনুষ্ঠান শেষে কেক কাটা এবং বিদায়ী মিলনমেলার আয়োজন করে শিক্ষার্থীরা। অনুষ্ঠানে আবিরের রঙে রঙ্গিন হয়ে ওঠে পুরো কলেজ প্রাঙ্গণ। সবশেষে শিক্ষার্থীরা একে অপরের সাথে এবং শিক্ষকদের সাথে বিদায়ী শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article