Tuesday, September 15, 2026

আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেফতার ৪

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি থানা পুলিশ পৃথক অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের আজ ১৪ সেপ্টেম্বর ২০২৬ রোজ সোমবার দুপুরে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, ১৩ সেপ্টেম্বর ২০২৬ রোজ রবিবার দিবাগত গভীর রাতে থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে এসআই কে এম নাসির উদ্দিন, দীপ্তিস ঢালী, এএসআই ইমদাদুল হক, আনজির, অমিত হাসান উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। অভিযানে বড়দল ইউনিয়নের ফকরাবাদ গ্রামের রফিকুল বিশ্বাস (আঙ্গুর)-এর ছেলে রমজান বিশ্বাসকে তার নিজ বাড়ি থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় আশাশুনি থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। এছাড়া শ্যামনগর থানার সিআর-১৬১/২৬ মামলার আসামি আশাশুনি উপজেলার গোকুলনগর গ্রামের আইয়ুব আলীর ছেলে ইমদাদুল হক, সিআর-১১৯০/২৫ এর আসামি পাইথালী গ্রামের গফফার গাইনের ছেলে কামরুল ইসলাম এবং সিআর-১২৫/২৪ এর আসামি বালিয়াপুর গ্রামের সামছের সরদারের ছেলে ছালেক সরদারকে গ্রেফতার করা হয়।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article