আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনিতে ৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। আজ ২০ আগষ্ট ২০২৬ রোজ বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃত আসামীকে আদালতে পাঠানো হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি আভিধানিক দল ১৯ আগষ্ট ২০২৬ রোজ বুধবার দুপুর ১.৩০ টায় শ্রীউলা উত্তরপাড়াস্থ মৃত মহররম আলী গাজীর ছেলে রাশেদের বসত ঘরে অভিযান চালিয়ে ৫২ পিস ইয়াবাসহ রাশেদকে গ্রেফতার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাতক্ষীরা এর উপ পরিদর্শক শেখ মোঃ জসিম উদ্দিন আকবর বাদী হয়ে আশাশুনি থানায় এজাহার দায়ের ও আসামীকে থানায় হস্তান্তর কেরন।
