Sunday, February 22, 2026

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা শাহাজান গাজীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

Must read

 

ইয়াছিন আলী, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : দেবহাটা উপজেলার বীর মুক্তিযোদ্ধা শাহাজান গাজী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি,,,,,,, রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৬৫) বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম শাহাজান গাজী উপজেলার চাঁদপুর গ্রামের মরহুম সৈয়দ আলী গাজীর ছেলে ছিলেন। শাহাজান গাজীর পরিবার সূত্রে জানা যায়, ২৫ সেপ্টেম্বর ২০২২ রোজ রবিবার দুপুর বেলা শাহাজান গাজী গঠাৎ অসুস্থতা অনুভব করলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তিনি মৃত্যুবরন করেন। পরে রবিবারই বাদ আছর মরহুম শাহাজান গাজীকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের সময় দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, দেবহাটা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ইয়াছিন আলী, বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জেল হোসেন মোফা, সাবেক ইউপি সদস্য আবুল কাশেমসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মরহুম শাহাজান আলীকে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান শেষে মরহুমকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article