Thursday, March 5, 2026

কুয়েটে “ফরেন স্টুডেন্ট ডরমিটরি” ভবনের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন

Must read

 

সংবাদ বিজ্ঞপ্তি : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) “ফরেন স্টুডেন্ট ডরমিটরি” ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তরের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ২৭ জুলাই ২০২২ রোজ বুধবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন “খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো ও একাডেমিক কার্যক্রম সম্প্রসারণ” প্রকল্পের আওতায় এ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের শুভ উদ্বোধন করেন। এসময় তিনি প্রকল্পের কাজের গুনগত মান ঠিক রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে সুসম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. কাজী এ বি এম মহীউদ্দিন, “খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো ও একাডেমিক কার্যক্রম সম্প্রসারণ” প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী ড. মোঃ জুলফিকার হোসেন, শিক্ষকদের পক্ষ থেকে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মহিউদ্দিন আহমেদ, প্রধান প্রকৌশলী এ বি এম মামুনুর রশীদ। অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন ফরেন ফ্যাকাল্টি মেম্বার সৌদি আরবের ইউনিভাসিটি অব প্রিন্স মুগ্রিম এর সহযোগী অধ্যাপক ড. আব্দুর রহমান এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের পাবলিক রিলেশনস অফিসার মোঃ রবিউল ইসলাম। অনুষ্ঠানে কুয়েটের বিভিন্ন অনুষদের ডীন, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় প্রধান, পরিচালক, হল প্রভোস্ট, রেজিস্ট্রার, দপ্তর ও শাখা প্রধানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article