Wednesday, March 4, 2026

ডুমুরিয়ায় এমপি’র সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময়

Must read

 

সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি’র সাথে আজ ২৮ জুলাই ২০২২ রোজ বৃহস্পতিবার সকালে ডুমুরিয়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান। সভায় চলতি অর্থ বছরে ডুমুরিয়া উপজেলা ব্যাপি উন্নয়নসহ কৃষি ও মৎস্য চাষ, শিক্ষা ও স্কুল-কলেজের পরিবেশ, আইন-শৃংখলা পরিস্থিতি, গ্রামীন রাস্তা-ঘাট, চিকিৎসা সেবা, বাজার ব্যবস্থা ও দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ, বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ীকরণ, সাধারণ মানুষের জন্য ভুমি সেবা নিশ্চিত ও সরকারি জলাশয় উন্মুক্ত রাখাসহ সার্বিক বিষয়ে দেখভাল ও নজরদারি নিয়ে আলোচনা করা হয়। এ সময় কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মামুনুর রশিদ, ভাইস চেয়ারম্যান শারমীনা পারভীন রুমা, উপজেলা কৃষি অফিসার ইবনে ইনসাদ আমিন, উপজেলা প্রকৌশলী মুহা. রবিউল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আবুবকর সিদ্দিক, উপজেলা সাব-রেজিষ্টার মোঃ সাইদুর রহমান, উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ মাহমুদা সুলতানা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শিকদার আতিকুর রহমান জুয়েল, ডুমুরিয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ কাজী মফিজুর রহমান, ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) সেখ কনি মিয়া, উপজেলা ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন, সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, নির্বাচন অফিসার কল্লোল বিশ্বাস, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা প্রতাপ চন্দ্র দাস, সমবায় অফিসার সরদার জাহিদুর রহমান, আনসার ও ভিডিপি কর্মকর্তা মিশু দে, যুব উন্নয়ন কর্মকর্তা ওবাইদুল হক হাওলাদার, মাধ্যমিক শিক্ষা অফিসের ধনঞ্জয় মন্ডল, আইসিটি কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা রীনা রানী মজুমদার প্রমুখ।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article