Wednesday, March 4, 2026

এমপি বাবু’র মাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তা পেল পাইকগাছার ২৫ ব্যক্তি

Must read

 

তৃপ্তি রঞ্জন সেন, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনা ৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু’র মাধ্যমে পাইকগাছার আরো ২৫ দুস্থ্য ও অসহায় ব্যক্তি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তা পেয়েছেন। আজ ২৬ জুলাই ২০২২ রোজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও মমতাজ বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু ২৫ ব্যক্তিদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ১১ লাখ ৮০ হাজার টাকার চেক প্রদান করেন। উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু’র সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, লোনাপানি কেন্দ্রের কেন্দ্র প্রধান ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ লতিফুল ইসলাম, ওসি জিয়াউর রহমান, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কওছার আলী জোয়াদ্দার, রিপন কুমার মন্ডল, কেএম আরিফুজ্জামান তুহিন, কাজল কান্তি বিশ্বাস, শাহজাদা মোঃ আবু ইলিয়াস, জিএম আব্দুস সালাম কেরু, শেখ জিয়াদুল ইসলাম জিয়া, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম রেজায়েত আলী, অধ্যক্ষ রবিউল ইসলাম, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article