Thursday, March 5, 2026

পাইকগাছায় গাঁজা গাছ সহ আটক-১

Must read

 

তৃপ্তি রঞ্জন সেন, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছা থানা পুলিশ গাঁজা গাছ সহ ১ ব্যক্তিকে আটক করেছে। আটক আজিবর সরদার (৩৫) উপজেলার চাঁদখালী ইউনিয়নের কাটাবুনিয়া গুচ্ছ গ্রামের বাসিন্দা। আজ ২১ জুলাই ২০২২ রোজ বৃহস্পতিবার গভীর রাতে থানা পুলিশের এসআই আসাদুজ্জামান ও এএসআই গোপাল সাহা সঙ্গীয় ফোর্স নিয়ে আজিবরের ঘরের পিছন থেকে ৪টি গাঁজা গাছ উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ আজিবরকে আটক করে। আটক ব্যক্তির বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা হয়েছে বলে ওসি জিয়াউর রহমান জানিয়েছেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article