নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বদরুল ইসলাম খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা সদর উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা ও সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদুসহ সদর উপজেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ। বদরুল ইসলাম খান আজ ২০ জুলাই ২০২২ রোজ বুধবার অনুমান ভোর ৫টায় সাতক্ষীরা সিবি হসপিটালে চিকিৎস্যধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি—-রাজিউন) মৃত্যৃকালে তার বয়স হয়েছিল (৬৯) বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও ২ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বীর মুক্তিযোদ্ধা বদরুল ইসলাম খানের মৃত্যুতে সদর উপজেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ বলেন, বদরুল ইসলাম খান একজন বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট খেলোয়াড় ও সংগঠক এবং জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ছিলেন। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। মহান আল্লাহ তায়ালা তাকে যেন জান্নাতুল ফেরদাউস দান করেন।
