আশাশুনি সাতক্ষীরা প্রতিনিধি : প্রধানমন্ত্রীর অঙ্গীকার খাষ জমিতে ভূমিহীন অসহায়দের অধিকার বাস্তবায়ন করা সহ মুজিববর্ষে গৃহ নির্মান প্রকল্পের আওতায় ঘর না পাওয়া বঞ্চিত ভূমিহীন, অহসায় দরিদ্ররা এ ঘর পাওয়ার দাবীতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আশাশুনি উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেছেন আশাশুনি উপজেলা ভূমিহীন সমিতি। গতকাল সকালে বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের সাতক্ষীরা জেলা শাখার সার্বিক ব্যবস্থাপনায় উপজেলা ভূমিহীন সমিতির আয়োজনে মানিকখালী পুরাতন ফেরিঘাট চত্তরে ভূমিহীনদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। “ভূমিহীনদের ঐক্য চাই, ঐক্য ছাড়া মুক্তি নাই” শ্লোগানকে সামনে রেখে আশাশুনি ভূমিহীন সমিতি ও বাংলাদেশ ভূমিহীন আন্দোলন এর পক্ষ থেকে প্রধানমন্ত্রী বরাবর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ানুর রহমানের মা্ধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার বেলা ১২টায় উপজেলার ভূমিহীনদের অংশগ্রহণে মানিকখালী ব্রীজ সংলগ্ন পুরাতন ফেরিঘাট এলাকায় সমাবেশ শেষে এ বিক্ষোভ মিছিল যোগে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর দাবি আদায়ের লক্ষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। সমাবেশে উপজেলা ভূমিহীন সমিতির ভারপ্রাপ্ত সভাপতি এম,এম সাহেব আলীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ভূমিহীন সমিতির সভাপতি আব্দুল ছাত্তার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক তৌষিকে কাইফু, সাতক্ষীরা পৌর ভূমি হীন সমিতির সাধারণ সম্পাদক গ্ৰাম ডাক্তার গোলাম কিবরিয়া, আশাশুনি উপজেলা ভূমিহীন সমিতির সাবেক সভাপতি এম এস আব্দুল হাদী, শ্যামনগর ভূমিহীন সমিতির সভাপতি মোকসেদ আলী, সভানেত্রী জাহানারা বেগম, প্রতাপনগর ভূমিহীন সমিতির উপদেষ্টা ইউপি সদস্য কামরুল ইসলাম, সভাপতি মিজানুর রহমান, সম্পাদক হাবিবুর রহমান, আশাশুনি সদর ইউনিয়ন সভাপতি জিয়াউল হক, বড়দল ইউনিয়ন সভাপতি রেজাউল করিম, কাদাকাটি ইউনিয়ন সভাপতি আব্দুস সোবহান, শোভনালী ইউনিয়ন সভানেত্রী নাজমা খাতুন, প্রতাপনগর ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, আশাশুনি ইউনিয়ন ভূমিহীন সমিতির সদস্য আব্দুল মান্নান, আমিরুল ইসলাম, রনজিত কুমার ধানুকী, আঁখি বেগম প্রমুখ।
