Thursday, March 5, 2026

ডুমুরিয়ায় কাজী সামছুর রহমান মৎস্য আড়ৎ উদ্বোধন

Must read

 

সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : সাবেক এমপি নারায়ণ চন্দ্র চন্দ এমপি বলেন- ব্যবসা প্রতিষ্টান হল সবার জন্য। এখানে দল-মত নির্বিশেষে সকল মানুষ কেনাবেচা করবে। রাজনৈতিক ভাবে সব বিষয় নিয়ে বিরোধীতা করা ঠিক হবে না। কারণ দেশের উন্নয়নে মাছ-সজ্বি উৎপাদনে সকল দলের লোক ভুমিকা রাখে। তাই ব্যবসার কাজেও সকলে মিলেমিশে করা উচিৎ। আজ ১৭ জুলাই ২০২২ রোজ রোববার বিকেলে ডুমুরিয়ায় কাজী সামছুর রহমান মৎস্য আড়ৎ উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। আড়ৎ প্রতিষ্ঠাতা কাজী ফরিদ আহমেদের সভাপতিত্বে এ সময় আরও বক্তৃতা করেন উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল কাদের, উপজেলা আওয়ামী লীগ নেতা শেখ নাজিবুর রহমান নাজু, আবু সাঈদ সরদার, শোভনার চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্য, যুবলীগের শিমুল বিশ্বাস, জাহিদ হাসান জিয়া, শিক্ষক শফিক আহমেদ, মাওলানা শরিফুল ইসলাম, মাহমুদ খান, ইউপি সদস্য নাজমুল বিশ্বাস বকুল, কাজী নাহিদ, ছাত্রলীগের খান আবুল বাশার, লিয়াকত হোসেন, শেখ ইকবাল হোসেন, বিকাশ কুসুম মন্ডল, ইছাক আহমেদ, বদরুল আলম, এরশাদ আলী মোল্ল্যা, কাজী জাহিদ ও আজহারুল ইসলাম প্রমুখ।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article