Friday, October 2, 2026

আশাশুনি পুলিশের অভিযানে গ্রেফতার ২

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি থানা পুলিশ বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় একজনসহ দুই আসামিকে গ্রেফতার করেছে।৩০ সেপ্টেম্বর ২০২৬ রোজ বুধবার রাতে আসামীদের গ্রেফতার করা হয়।
থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে উপজেলার বাঁকড়া গ্রামের আব্দুর রাজ্জাক সরদারের ছেলে উপজেলা আওয়ামী লীগের সদস্য আজিজুল ইসলামকে গ্রেফতার করেন। তাকে আশাশুনি থানা সন্ত্রাসবিরোধী আইনে মামলা নং-২৪, তারিখ ২৩/০৬/২০২৬ এর সন্ধিগ্ধ আসামী হিসেবে গ্রেফতার করা হয়েছে। এছাড়া জিআর মামলা নং-৮৩/২৬ এর আসামি লতাখালী গ্রামের বাবুল গাজীর ছেলে ইসরাফিল গাজীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আজ ১ অক্টোবর ২০২৬ রোজ বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article